1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

জগন্নাথপুরে নয়াবন্দর, দাওরাই, পাটকুড়া সড়কের বেহাল দশা চলাচলে চরম ভোগান্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি : নয়াবন্দর বাজার থেকে দাওরাই হয়ে পাটকুড়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। সড়কে বেহাল দশায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার থেকে দাওরাই হয়ে পাটকুড়া বাজার পর্যন্ত সড়কটির এই দশা কয়েক বছর ধরে। আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজন খান বলেন, এই সড়ক দিয়ে কয়েক গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত। রাস্তার এমন করুন যে রাস্তা দিয়া চলাচল করা সম্ভব না। রাস্তটি সংস্কার করা একান্ত জরুরি। রাস্তাটি সংস্কার করতে নদীর পারে গার্ড ওয়াল নির্মান করে আরসিসি করে নির্মান করা হলে টেকসই ও মজবুত রাস্তা হবে।

মঙ্লবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় হয়ে যাচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় বিশাল গর্তে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

এলাকার স্থানীয় একাধিক বাসিন্দারা জানান এই সড়ক দিয়ে বিভিন্ন গ্রামের প্রসূতি মহিলা, জরুরি রোগী নিয়ে বিভাগীয় শহর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে এম্বুলেন্স, সিএনজি, ইজিবাইক নিয়ে এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। এখন সড়কে বিপজ্জনক অবস্থা। বর্তমানে রাস্তা চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে।

সিএনজি চালক রমজান আলী বলেন, নয়াবন্দর বাজারের পর থেকে রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে। তারপরও যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে ওই পথ দিয়েই গাড়ি চালাতেন। তবে মাস দুই ধরে এতটা খারাপ হয়েছে, ওই পথে আর পরিবহনের গাড়ি চলছে না।

এ বিষয়ে এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য, ৫ কোটি টাকার বরাদ্দ ছেয়ে একটা আবেদন করা হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেয়ে গেলে খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করে দেবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট