
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহিরুল (৫৫), গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ছানফর(৭০) ও বাবুল(৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ নুর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, এসআই আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান এবং এএসআই মোঃ নাজির মিয়া সহ একদল পুলিশ ১১ আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল হামিদ এর ছেলে সিআর নং-৬০/২২ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহ মোঃ জহিরুল হাসান(৫৫), জগন্নাথপুর উপজেলার পাড়া শিমুল গ্রাম নিবাসী মৃত কেরামত উল্লাহর ছেলে নন জিআর নং-১৬৮/২৬(জগ:) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ছানফর উল্লাহ (৭০) ও ছানফর উল্লাহর ছেলে বাবুল মিয়া(৫০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।