1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সংবর্ধনা ও জরুরি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের জরুরি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ এসোসিয়েশন কার্যালয়ে জরুরী সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন আহমদ, সুব্রত ধর বাপ্পি, মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, ইফতেখার আহমেদ, প্রফেসর সিরাজুল হক, আলী আহমদ, মো: বুরহান উদ্দিন, কাজী মাহবুব হোসেন, ওয়ালি মাহমুদ, লোকমান আহমদ মাছুম, আক্তার হোসেন, মতিন আহমদ, একে এম মনোয়ার হোসেন, ইমন আহমদ, আনহার উদ্দিন, শ্রেষ্ট দাস, সাইমুল আলম সেতু, হারুন রিয়াদ প্রমুখ।

সভায় কমিশন বৃদ্ধির জন্য পুনঃশুনানির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে দেখা করা হয়েছে। জ্বালানি সমস্যার কারণে আগামী ২৩ আগস্ট ঘোষিত প্রতিকী ধর্মঘট বাতিল করা হয়েছে। এছাড়া সভায় ‘স্টিকার’-এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব সিএনজি স্টেশনের মালিক ও ম্যানেজারদের নির্দেশনাসমূহ গুরুত্বের সাথে দেখার আহ্বান জানানো হয়।

পরবর্তীতে সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পিকে সংবর্ধনা প্রদান করা হয় ও তাদেরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আতিকুর রহমানের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট