1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীর ঐক্য সুদৃঢ় করা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার উদ্যোগে এক মতবিনিময় ও পরিচিতি সভা গত ১৬ আগাস্ট রবিবার স্থানীয় সময় ৬টায় লিসবনস্থ হোটেল নবাবজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

পর্তুগাল শাখার সভাপতি হারুন-আর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানি সুমন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, নজরুল ইসলাম, লুকমান হোসেন, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মাহাথির মামুন, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মৌলানা হাসান, দপ্তর সম্পাদক ছালেহ আহমদ, সহ দপ্তর সম্পাদক বিলাল আহমদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হোসেন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম, শাহানা আক্তার, শিখা আক্তার ও শাহ তাবাসসুম বিন্তু প্রমুক নেতৃবৃন্দ। এছাড়াও পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী ও সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন. সিলেটের উন্নয়ন ও প্রবাসী সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলমত ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়েও মত বিনিময় করা হয়। প্রবাসে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সিলেটের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।

সভায় সিলেট বিভাগের প্রাণের তিনটি দাবির প্রতি গুরুত্ব দিয়ে সরকারকে তা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে কুয়েত, কাতার ও সৌদি আরবের মত এয়ার লাইন্সকে সুযোগ করে দিতে হবে। সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নয়ন করতে হবে। সিলেট-ঢাকা ছয় লেনের সড়ক পথের কাজ দ্রুত শেষ করতে হবে।

সভায় সিলেটে বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। শেষে সভাপতি হারুন-অর রশিদ উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন এবং নৈশভোজের অংশগ্রহণ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট