1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা প্রতি দুই থেকে তিন ওয়ার্ডের সমন্বয়ে হবে খেলার মাঠ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মাঠ হবে প্রতি ওয়ার্ডে সিলেটসহ দেশের সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো তৈরি এবং প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরাও অংশ নেন। সভায় সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার জায়গা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের জন্য জায়গা নির্ধারণের বিষয়টিও আলোচনায় আসে।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট