
শনিবার, ২৯ আগস্ট বিকেলে সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলার পৌরপয়েন্টের মাহিমের রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।