1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের এক জরুরী মতবিনিময় সভা ৩১ আগস্ট সোমবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং হলের নিচতলায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট আব্দুল খালিক, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট রবিউল লেইছ রুকেশ, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মোঃ কামরুজ্জামান তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, এডভোকেট রাফিউল লেইছ রাঈদ, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট আফজাল হোসেন, রায়হান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অন্যতম জনগুরুত্বপূর্ণ রাস্তা সিলেট-সুনামগঞ্জ সড়ক; কিন্তু রাস্তাটি প্রয়োজনের তুলনায় প্রস্থ অনেক কম হওয়ায় গাড়ী চলাচলে বিঘ্ন ঘটে, প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটে, মানুষের প্রাণহানী হয়। ফলে জরুরী ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক ফোরলেনে উন্নীত করে কাজ শুরু করার জোর দাবী জানান। সিলেট-ছাতক ট্রেন লাইন জরুরী ভিত্তিতে সংস্কার করে ট্রেন চালু, বিদ্যুতের লোডশেডিং থেকে বৃহত্তর সিলেটকে মুক্ত করা, জোরদাবী জানান। আইন-শৃঙ্খলার অবনতিতে ক্ষোভ প্রকাশ করে জরুরী ভিত্তিতে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বৃহত্তর সিলেটের সকল নদী যেমন- সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই জরুরী ভিত্তিতে খননের জোর দাবী জানান।
সভায় আগামী অক্টোবর মাসে সুনামগঞ্জে বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে বলে সিন্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট