1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ভাষা সৈনিক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদ এর ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যদায় জননেতা আব্দুল হামিদের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে বেলা ১১টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুম জননেতা আব্দুল হামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজু রহমান খোকন, সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সদস্য সচিব শ্যামল কাপালী, জেলা সদস্য কালামিয়া, শংকর ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, এডুকেয়ার স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কবি কামাল আহমদ প্রমুখ।

মতবিনময় কালে বক্তারা বলেন, আদর্শকে কেন্দ্র করে এদেশের গরীব দুঃখী, কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে জননেতা আব্দুল হামিদ ছিলেন অন্যতম। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক নেতা ছিলেন। জননেতা আব্দুল হামিদ ছিলেন গণমানুষের নেতা, তিনি রাজনীতি করেছেন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী প্রতিটি গণসংগ্রামে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অবতীর্ণ হয়েছেন এক অক্লান্ত যোদ্ধার ভূমিকায়। এদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজ প্রগতির লড়াই সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট