
জামাল হুসাইন জগন্নাথপুর, সুনামগঞ্জ:
জনস্বাস্থ্য নিশ্চিত ও ভেজাল মাংস বিক্রয় রোধে জগন্নাথপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০২৬ সকাল স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলার হাসপাতাল পয়েন্টের কসাইখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে জানা যায়, সৈয়দপুর ইউনিয়ন থেকে আঘাতপ্রাপ্ত ও জখম একটি গরু জবাই করে বিক্রয়ের উদ্দেশ্যে হাসপাতাল পয়েন্টে আনা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গরু জবাইয়ের ভিডিও পর্যালোচনা ও জবাইকৃত গরুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করে জানান, মাংসের গুণগত মান যথাযথ রয়েছে এবং গরুটি জীবিত অবস্থায় জবাই করা হয়েছে।
তবে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১ অনুযায়ী আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন ও পরীক্ষা ব্যতীত জবাই করা এবং জেনে-শুনে সেই গরুর মাংস ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
এ অপরাধে মেসার্স ভাই ভাই গোস্তের দোকানকে উক্ত আইনের ২৪ ধার আওতায় ২০,০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভেজাল ও অনুমোদনহীন মাংস বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।