1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_

জামাল হুসাইন জগন্নাথপুর সুনামগঞ্জ:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক।

বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় নিজ গ্রাম তিলকে নিজ বাসভবনের সামনে এলাকার সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

তিলক গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল করিম এর সভাপতিত্বে এবং সাংবাদিক বাবুল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক।

সভায় তিনি যা বললেন:
মতবিনিময় সভায় সৈয়দ জমিরুল হক বলেন, “আমি আশারকান্দি ইউনিয়নের সন্তান। এই মাটি ও মানুষের উন্নয়নের জন্যই রাজনীতিতে আসা। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে আশারকান্দিকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সৈয়দ জমিরুল হক আশারকান্দি ইউনিয়নের সৈয়দ জমিরুল হক ও হেনা হক পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
সভায় বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বই পারে আশারকান্দির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। বক্তারা সৈয়দ জমিরুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন তিলক গ্রামের বিশিষ্ট সমাজসেবক মুনাইম খান চাঁদ, সৈয়দ আকবর আলী, মো. কমরু খান, আব্দুস সাত্তার, শেখ আব্দুল মান্নান, মনোহর কাজী, শাহ আলম খান, আব্দুস শহীদ মোনাই, বিল্লাল হোসেন, মাওলানা ইয়াওর খান, তখলিস মিয়া, সাজন মিয়া, আহমাদ আলী, আবুল হুসেন, সোহেল খান সহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন:
মতবিনিময় সভায় তিলক গ্রামের প্রবীণ মুরুব্বী শেখ হারুন রুপ, প্রবীণ মুরুব্বী আনহার মিয়া, মাওলানা কারী আব্দুল কুদ্দুস, সওদাগর খান, ইরান খান, লিটন খান, আলাফর কাজী, আলী হোসেন খান, মো. শফিক মিয়া উজ্জল খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জমিরুল হক উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট