1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ওসির অভিনব কৌশলে অবশেষে আটক বহুল আলোচিত হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি! জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন — মাওলানা নুরুল হক চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন — মাওলানা নুরুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর বুধবার বিকালে সিলেট নগরীর অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন এর সভাপতিত্বে এবং ওলামা দলের যুগ্ম আহবায়ক ও ওসমানীনগর উপজেলা আহবায়ক কারী হারুনুর রশীদ পরিচালনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা কমিটির আহবায়ক মাওলানা নুরুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওলামা দল সিলেট জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মাহমুদুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা কবির হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক ও উসমানীনগর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সচিব মাওলানা নুরুল আমিন, সিলেট জেলা ওলামা দলের সিনিয় সদস্য মোহাম্মদ মোশাহিদ আলী, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা ওলামা দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামীম আহমদ লস্কর, বিয়ানীবাজার উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জহিরুল ইসলাম কবির, কানাইঘাট উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলা জাকারিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাওলানা নূরুল হক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন। বিএনপির ইতিহাস ও আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার পথ তৈরি করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। বিএনপি সেই কর্মসূচির ভিত্তিতে রাজনীতি করে।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেক হায়াত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট