
ওসির অভিনব কৌশলে অবশেষে আটক বহুল আলোচিত হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি!
শান্তিগঞ্জ থেকে পুলিশ হেফাজত থেকে স্থানীয় আত্মীয়-স্বজন কর্তৃক ছিনিয়ে নেওয়া এবং পুলিশের হ্যান্ডকাফসহ পলাতক থাকা একাধিক মামলার আসামি আসির মিয়া (৩০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ এবং সদর থানার এসআই জহির হোসেন অংশ নেন।
অভিযোগ রয়েছে, পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল।
কিন্তু শেষ পর্যন্ত পুলিশের পেশাদারিত্ব ও কৌশলের কাছে পরাজিত হতে হলো তাকে।
বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।
#SunamganjPolice #Shantiganj #CrimeNews #PoliceAction #Sunamganj