1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

কলকলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালি ও পরিস্কার পরিছন্নতা কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

কলকলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালি ও পরিস্কার পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
” এডিস মশার প্রজনন স্থান পরিচ্ছন্নতা রাখুন, মহামারী ডেঙ্গু প্রতিরোধ করুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল র‍্যালি কলকলিয়া বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, ৬ নং ওয়ার্ড এর মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মসিক আহমেদ ও কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আলী হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ, হিসাব সহকারী রানা, বিশিষ্ট মুরুব্বী আশিক মিয়া, কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মনসুর মিয়া, তরুণ সমাজ সেবক দিলাল মিয়া, ব্যবসায়ী ময়না দাস,সঞ্জয় দেব, জাহাঙ্গীর, ফয়াজ, কয়েস ও হাবিব সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এছাড়াও এডিস মশার প্রজনন রোধে কলকলিয়া বাজার এলাকা সহ আশপাশ এলাকায় পরিস্কার পরিছন্নতা কর্যক্রম শুরু করা হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশার প্রজনন স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কেবল ডেঙ্গু মহামারী প্রতিরোধ করা সম্ভব। এর জন্য সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। এবং বাজারের বিভিন্ন স্থান ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন থাকার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট