1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সতর গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি, মোহাম্মদ আলীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলার ২ নাম্বার হাটখোলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সতর গ্রামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দি রেইনবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) হাটখোলা ইউনিয়ন সাহেব বাজারের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তাঁর নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সম্মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মোহাম্মদ আলী বলেন, কোনো ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত, যাচাইযোগ্য তথ্য-প্রমাণ এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তদন্তের আগেই কাউকে দায়ী করা বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা সমীচীন নয়।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করার দাবি জানান তিনি। তদন্তের প্রয়োজনে আইনানুগভাবে সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান এম. আলী।

অভিযোগকারী ব্যক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আলী আরও বলেন, তিনি কোনো ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসায় জড়াতে চান না। বরং নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে চান।

মোহাম্মদ আলী দি রেইনবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক। তিনি নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন, ২ নাম্বার হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন, ৯ নাম্বার ওয়ার্ডের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুরুজ আলী পীর, ৮ নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মবশশির আলী, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাবাজ মিয়া, বিশিষ্ট মুরব্বি সাবুল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, যুবদল নেতা নুরুল হক ও জুলাইযোদ্ধা আলী আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট