
নিজস্ব প্রতিবেদ : সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে বাজার স্থিতিশীল রাখার আহ্বান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম , সদস্যসচিব সালমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম এর পক্ষ থেকে পরিচালিত এ কর্মসূচিতে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সচল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
নেতৃবৃন্দের বক্তব্য, বাজারের স্বস্তি মানেই সাধারণ মানুষের মুখে হাসি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের সাধ্যের মধ্যে রাখা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি জনজীবনের স্বস্তি ও সামাজিক দায়বদ্ধতারও অংশ। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
জনস্বার্থে সচেতনতা, বাজারে স্থিতিশীলতা—সাধারণ মানুষের স্বস্তিই হোক সবার অঙ্গীকার।