1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে বাজার স্থিতিশীল রাখার আহ্বান।
দেশব্যাপী বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় – কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা সেচ্ছাসেবক দল এর উদ্যোগে শাহপরান থানা আওতাধীন বিভিন্ন বাজারে তথ্য-সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম , সদস্যসচিব সোলেমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম এর পক্ষ থেকে পরিচালিত এ কর্মসূচিতে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সচল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানিতেলসহ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

নেতৃবৃন্দের বক্তব্য, বাজারের স্বস্তি মানেই সাধারণ মানুষের মুখে হাসি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের সাধ্যের মধ্যে রাখা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি জনজীবনের স্বস্তি ও সামাজিক দায়বদ্ধতারও অংশ। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

জনস্বার্থে সচেতনতা, বাজারে স্থিতিশীলতা—সাধারণ মানুষের স্বস্তিই হোক সবার অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট