1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রতিদিন মাত্র ১০ টাকায় আহার পরিবেশনের যে কর্মসূচি তারা পরিচালনা করছে, তা সত্যিই এক অসামান্য ও মহতী উদ্যোগ। বর্তমান সময়ে নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে তারা মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সর্বস্তরের মানুষের সিলেট সোসাইটির এই সুন্দর প্রচেষ্টাকে সমর্থন ও উৎসাহিত করা উচিত।
তিনি শনিবার (২২ আগস্ট) বাদ মাগরিব নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সিলেট সোসাইটি’র যুক্তরাষ্ট্র সভাপতি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেট এর সম্মানে সিলেট সোসাইটির পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাগুরু হযরত মাওলানা মাসুক উদ্দিনকে সিলেট সোসাইটি’র উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সিলেট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার এবং সাংবাদিক জুবের আহমেদ সার্জনের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা রেজাউল করিম জালালী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু সালেহ চৌধুরী, কলম যোদ্ধা লিয়াকত আলী খান, হযরত মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব বায়েজিদ খান,সেবুল রেজা, জুলকারনাইন কামরুজ্জামান, সাইদুল ইসলাম, সাইরাস, তাওহীদ জাহান চৌধুরী, মেহেদী জাহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট