
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত ১নং কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস গতকাল বিকালে ১নং কলকলিয়া ইউনিয়ন এর মজিদপুর গ্রামের ভিতরে ভেঙে পড়া একটি রাস্তা পরিদর্শন করার পাশা-পাশি মজিদপুর গ্রামের মুরুব্বীয়ান ও যুবসমাজের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি উনাদের সাথে কোশল বিনিময় করে রাস্তা সংস্কার প্রসঙ্গে কথা বলেন। এবং সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ আব্দুল মান্নান, সদস্য মিঠন মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, বিএনপি নেতা আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আছকির আলী, মজিদপুর গ্রামের মুরুব্বীয়ান, যুবসমাজ ও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।