1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক
সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান

নিজস্ব প্রতিবেদক ; সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট যেমন হজরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি, তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভুরও পুণ্যভূমি। এ অঞ্চল বহু শতাব্দী ধরে হিন্দু, মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে আসছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, “সিলেটে সব ধর্মের মানুষ একে অন্যের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার অংশীদার। এখানে ধর্মীয় উৎসবগুলো শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই সম্প্রীতির ঐতিহ্য অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইসকন মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য সহায়তা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগের কারণে সংগঠনটি সর্বমহলে প্রশংসিত। তিনি আশা প্রকাশ করেন, ইসকন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আলোচনা সভায় ইসকন সিলেটের সম্পাদক ভাগবত করুণা দাস সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করে বলেন, “সিলেটে ইসকনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রথযাত্রা উৎসব আয়োজনের জন্য সিলেট সিটি কর্পোরেশন থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়, যা দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসকন সিলেটের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস এবং যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস।

আলোচনা সভা শেষে ভক্তিমূলক সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, সুধীজন এবং বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সম্প্রীতি, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট